হোলি উৎসবে রক্তাক্ত কাণ্ড

আমুদরিয়া নিউজ : উত্তর প্রদেশের শাহজাহানপুর কোতোয়ালি এলাকার বালাজি নগর কলোনিতে বিচ্ছেদের পথে থাকা স্ত্রীর দ্বিতীয়বার বিয়ের পরিকল্পনায় রাগে আগুন হয়ে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। একই সঙ্গে স্ত্রীর প্রেমিককে অ্যাসিড ছুঁড়ে মারে ওই ব্যক্তি। পুলিশি সূত্রে খবর অভিযুক্তের নাম মনমোহন পান্ডে। গত বুধবার ভোরে তিনি মুখে মুখোশ পরে স্ত্রী ও তার সঙ্গী ব্রিজদীপের বাড়িতে চড়াও হন। ব্রিজদীপ জানায় খুব শীঘ্রই তাদের বিয়ে করার পরিকল্পনা চলছিল। যা মানতে না পেরে মনমোহন এই পদক্ষেপ নেয়। প্রথমে স্ত্রীর প্রেমিক কে অ্যাসিড ছুড়ে মারেন এবং তারপর স্ত্রী আরতিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় আরতির। জানা গিয়েছে দীর্ঘদিনের কলহের জেরে মনমোহন ও আরতি বর্তমানে বিচ্ছেদের পথে হাটছিল এবং তাদের ডিভোর্সের মামলাও চলছিল। কিন্তু নতুন সঙ্গীর সঙ্গে ঘর বাধা হলো না আরতির!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *