নেপালে সকাল থেকে শুরু হলো ভোটগ্রহণ

#NepalElection #NepalVotes #NepalGeneralElection #IndoNepalBorder #PanitankiBorder #SouthAsiaNews

আমুদরিয়া নিউজ : আজ বৃহস্পতিবার নেপালে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। যার দরুন বন্ধ রয়েছে শিলিগুড়ির পানিট্যাংকি সীমান্ত। পানিট্যাঙ্কি সীমান্তের বাণিজ্য মূলত নেপালের বাসিন্দাদের উপরে নির্ভরশীল। টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে নেপাল সীমান্ত। সীমান্ত বন্ধের জেরে দুই দেশের নাগরিকদের ব্যবসা ও যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। আগামী ৬ই মার্চ সকাল থেকে সীমান্ত সাধারণের জন্য খুলে দেওয়া হবে। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক চক্রবর্তী জানান, নেপালের সাধারণ নির্বাচন এবং স্থায়ী সরকার গঠনের দিকে তাকিয়ে আছেন সীমান্তের ব্যাবসায়ী মহল।সকাল ৭ টা থেকে শুরু হয়েছে নেপালে ভোটগ্রহন পর্ব। কড়া নিরাপত্তার মাধ্যমে চলছে ভোটগ্রহন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *