কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় ফের মৃত্যু ১ জনের

আমুদরিয়া নিউজ : দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবায় সুন্দরবনের গভীর কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানা প্রাণ গেল এক মৎস্যজীবীর। মঙ্গলবার সকালের ঘটনা। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)। তিনি গোসাবার ছোট মোল্লাখালি কালিদাসপুর এলাকার বাসিন্দা। তিনি আরও দুজনকে নিয়ে কাঁকড়া ধরছিলেন। সে সময়ে বাঘটি ঝাঁপিয়ে পড়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকি দুজন মিলে লাঠিসোটা দিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা চালান। বাঘটি পালিয়ে যায়। রামপদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। বন দফতরের পারমিট নিয়েই রামপদরা কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বন দফতর ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। প্রতি বছর সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় অন্ততপক্ষে ২০ থেকে ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *