আমুদরিয়া নিউজ : আপিল বিভাগের চেম্বার বিচারক ফারাহ মাহবুব আদেশ দেন গোটা রমজান মাসে সরকারি এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশকে স্থগিত রাখার। অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমার সহযোগিতায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন।
১৪ ই ফেব্রুয়ারি সম্পূর্ণ রমজান মাসে স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি। কিন্তু ১৬ই ফেব্রুয়ারি সোমবার সে নির্দেশনামায় স্থগিতাদেশ জারি করেন বিচারপতি মাহবুব।