রাজ্যের পাঠানো গ্রুপ বি অফিসার তালিকা ফেরাল কমিশন

আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনকে গ্রুপ বি অফিসারের তালিকা পাঠিয়েছিল নবান্ন। সব মিলিয়ে ৮৫০৫ জনের নাম। কিন্তু, সেই তালিকা নবান্নে ফেরৎ পাঠাল নির্বাচন কমিশন। কমিশন রাজ্যকে জানিয়েছে, তালিকায় কে কোন পদে কবে থেকে রয়েছেন তা স্পষ্ট নয়। তাই সব স্পষ্ট উল্লেখ করে ফের তা পাঠাতে হবে। এতে যে এস আই আরের কাজ সম্পূর্ণ হতে আরও একটু সময় লাগতে পারে সেটা মনে করছেন অনেকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *