আমুদরিয়া নিউজ : ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে রাজ্য প্রশাসন ও Election Commission of India-এর টানাপড়েন নতুন মাত্রা পেল। রাজ্যের মুখ্যসচিব Nandini Chakraborty-কে শুক্রবার বিকেল ৩টার মধ্যে দিল্লিতে কমিশনের দফতরে হাজির হয়ে নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। কমিশনের তরফে ফোন করেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও অন্য একটি সূত্রের দাবি, তিনি শনিবার দিল্লি যেতে পারেন। গত আগস্টে ‘ভূতুড়ে’ ভোটার নাম অন্তর্ভুক্তি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নায় দুই ইআরও ও দুই এআরও-কে সাসপেন্ড এবং সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। পরে চিঠি দিয়ে চার আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও এফআইআর করার নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়। বারুইপুর পূর্বের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করার কথা জানানো হয়েছিল। ৫ আগস্ট প্রথম চিঠি এবং ৮ আগস্ট ৭২ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে দ্বিতীয় চিঠি পাঠায় কমিশন। রাজ্য সেই সময়সীমার মধ্যে নিজেদের অবস্থান জানালেও, অভিযোগ—এখনও পর্যন্ত এফআইআর দায়ের হয়নি।
কমিশনের নির্দেশ যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। সেই কারণেই মুখ্যসচিবকে সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভোটার তালিকা বিতর্কে ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
Leave a Comment