আমুদরিয়া নিউজ : যাত্রীদের জন্য সুখবর! যাত্রী সুবিধার কথা মাথায় রেখে আজ (12.02.26) থেকে কয়েকটি ট্রেনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
13417/13418 দীঘা–মালদা টাউন এক্সপ্রেস থামবে পান্ডবেশ্বর ও উখরা স্টেশনে (প্রতি স্টপেজ ২ মিনিট)।
63510 ঝাঝা–বর্ধমান MEMU, 63550 আন্দাল–বর্ধমান MEMU ও 63549 বর্ধমান–আসানসোল MEMU থামবে ঈশানচন্দী স্টেশনে (১ মিনিট করে)।
রেল সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।