বোরখা পরে ছাপ্পা ভোটের আশঙ্কা, বুথে মহিলা কর্মী নিয়োগের দাবি বাংলাদেশে

আমুদরিয়া নিউজ:রাত পোহালেই বাংলাদেশে ভোট। তার আগে বিএনপির মত অন্তম প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে বোরখার আড়ালে একজন ভোটার একাধিক  ছাপ্পা ভোট দিতে পারে বলে আশঙ্কা করেছে। সে জন্য প্রতিটি ভোট কেন্দ্রে মহিলা কর্মী নিোগের অনুরোধ জানিয়েছে বিএনপি। তাদের বক্তব্য, এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবি তোলার সময় যেভাবে মুখমণ্ডল দেখা হয়, সেভাবেই মহিলা প্রিসাইডিং অফিসার বা মহিলা এজেন্টের উপস্থিতিতে ভোটারের পরিচয় বোরখা সরিয়ে নিশ্চিত করতে হবে। বিএনপি বলেছে, ধর্মাচরণে বাধা না দিয়ে পর্দার মর্যাদা রক্ষা করেই স্বচ্ছ ভোট নিশ্চিত করতে হবে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *