EPFO: মোবাইলের এক ক্লিকেই পিএফ টাকা তোলার সুবিধা

আমুদরিয়া নিউজ :শীঘ্রই বেসরকারি সংস্থার কর্মীদের জন্য নতুন অ্যাপ চালু করতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এই অ্যাপের মাধ্যমে মোবাইলের এক ক্লিকেই UPI ব্যবহার করে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে। আর UAN পোর্টালে গিয়ে আবেদন করে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।

জানা গিয়েছে, মার্চের শেষের দিক থেকেই এই পরিষেবা চালু হতে পারে। নতুন অ্যাপটি উমঙ্গ অ্যাপের থেকে আলাদা হবে এবং এতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ভীমসহ অন্যান্য UPI অ্যাপ যুক্ত করা যাবে। গ্রাহকরা পিএফ জমার ৭৫ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক তুলতে পারবেন। চাকরি হারালে ১২ মাস পর বাকি ২৫ শতাংশও তোলা যাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *