By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Live TV
  • নারীশক্তি
  • আইন-আদালত
  • ব্যবসা
  • রাজনীতি
  • এলজিবিটিকিউ
  • চাকরি বিষয়ক
  • বেড়ু-বেড়ু
  • চিঠিঃ সেকাল-একাল
  • শিল্প-সাহিত্য-সংস্কৃতি
Thursday, Feb 12, 2026
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
  • আইন-আদালত
  • এলজিবিটিকিউ
  • খেলাধূলা
  • চাকরি বিষয়ক
  • চিঠিঃ সেকাল একাল
  • জীবন সংগ্রাম
  • দেশ
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • নদী কথা
  • নারীশক্তি
  • বিদেশ
  • বেড়ু বেড়ু
  • শিলিগুড়ি
  • ব্যবসা
  • রকমারি
  • রাজনীতি
  • শিল্প সাহিত্য সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
Search
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Follow US
Amudarya News > যানবাহন > এবার দিল্লির আকাশে ট্যাক্সি পরিষেবা! নয়ডা, গুরুগ্রামেও জরুরি পরিষেবা দেবে ‘এয়ার ট্যাক্সি’
যানবাহন

এবার দিল্লির আকাশে ট্যাক্সি পরিষেবা! নয়ডা, গুরুগ্রামেও জরুরি পরিষেবা দেবে ‘এয়ার ট্যাক্সি’

Amudarya Desk, Siliguri
Last updated: February 10, 2026 1:37 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : হাসপাতাল, মেট্রো স্টেশন এবং শিল্পনগরীগুলির জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হতে পারে।

বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো দেশের একাধিক মেট্রো শহরে যানজট এড়াতে এবার প্রযুক্তিগতভাবে নয়া উদ্যোগ! আর সেই পথে হেঁটেই গুরুগ্রাম, কনট প্লেস এবং নয়ডার জিওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী পাইলট করিডর চালু হতে পারে বলে খবর। আর এই করিডর তৈরি হলে শুরু হতে পারে এয়ার ট্যাক্সি পরিষেবা। হাসপাতাল, মেট্রো স্টেশন এবং শিল্পনগরীগুলির জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হতে পারে।

সিআইআই-এর (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) তরফে সাম্প্রতিক একটি রিপোর্টে এই কথা জানানো হয়েছে। একই সঙ্গে আরও বলা হয়েছে যে, এই এয়ার ট্যাক্সি পরিষেবা কাজ করতে পারে হাসপাতাল কিংবা সু-উচ্চ বাণিজ্যিক কোনও ভবনের ছাদ (রুফটপ) থেকে। সেখানেই হতে পারে এই ধরনের যানের টেক-অফ এবং অবতরণ। প্রাথমিক পর্যায়ে প্রতিস্থাপনযোগ্য অঙ্গ-প্রত্যঙ্গ পৌঁছে দেওয়া বা এই ধরনের অন্যান্য জরুরি-ভিত্তিক ‘মেডিক্যাল’ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে এয়ার ট্যাক্সির ব্যবহার করা যেতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এয়ারপোর্টের মতোই এখানে যাত্রীদের ওঠা-নামা এবং ট্যাক্সি পার্কিংয়ের ব্যবস্থা থাকে।

ভারতে এয়ার ট্যাক্সি প্রযুক্তি নতুনই বলা চলে। প্রযুক্তিক্ষেত্রে এয়ার মোবিলিটি সলিউশনস-এ দেশের উত্তরণের ক্ষেত্রে এটি এক ধরনের পরবর্তী ধাপ। এয়ার ট্যাক্সির একটি বিশেষত্ব রয়েছে। আর সেটি হল-এগুলি ইলেক্ট্রিক্যাল ভার্টিকল টেক অফ এবং ল্যান্ডিং করে। ভারতের আকাশসীমায় চলতে গেলেও সেভাবেই এগোবে।  এয়ার ট্যাক্সির টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য ‘ভার্টিপোর্ট’ প্রয়োজন হয়। এখানেই যানটির উল্লম্ব টেক-অফ ও ল্যান্ডিং হয়। ব্যস্ত শহরগুলিতে যানজট এড়াতে এবং দ্রুত যাতায়াতের জন্য হাসপাতাল, টেক পার্ক বা উঁচু বহুতল ভবনের ছাদে এই পরিকাঠামো তৈরি করা হয়।

এয়ারপোর্টের মতোই এখানে যাত্রীদের ওঠা-নামা এবং ট্যাক্সি পার্কিংয়ের ব্যবস্থা থাকে। এ ছাড়াও যেভাবে দেশে বাণিজ্যিক বিমান চলাচল ডিজিসিএ-এর নজরদারির আওতায় রয়েছে, সেভাবেই এই নতুন পরিষেবা নজরদারির জন্যও নতুন নিয়ামক সংস্থা গড়ে তোলা হবে বলে সিআইআই-এর রিপোর্টে বলা হয়েছে।

TAGGED:##emergencyservice#airtaxi#DelhiNews#newinitiative#village
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত ভাই-বোন সহ ৩ শিশু

Amudarya Desk, Siliguri
1 Min Read

সরকারি কর্মীদের ক্রিকেটে জয়ী স্বাস্থ্য ভবন

Kishore Saha
0 Min Read

রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দুটি বিভাগে প্রথম মার্টিনা ও সোনালী

Amudarya Desk, Siliguri
1 Min Read

স্বামীর দেহ ঝুলছে বনের গাছে, পাশে নদীতে স্ত্রীর গলাকাটা দেহ

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

দুর্ঘটনামৃত্যুযানবাহন

ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, ক্ষোভে জলপাইগুড়িতে ভাঙচুর

1 Min Read
যানবাহন

যাত্রীদের জন্য বড় আপডেট—বাড়ছে ট্রেনের অতিরিক্ত স্টপেজ!

0 Min Read
যানবাহন

চিংড়িঘাটা মেট্রো ইস্যুতে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য

1 Min Read
দেশব্যবসারকমারি

ইন্ডিগো উড়ান সংকটে বিপাকে যাত্রী ও দিল্লির ব্যবসা

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?