অভিনেত্রীকে কোলে বসিয়ে চুমু খাওয়ার অভিযোগ, ডিরেক্টরস গিল্ড সাসপেন্ড অরিন্দম শীল

আমুদরিয়া নিউজ ডেস্কঃ পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার থানায় এফআইআর এক অভিনেত্রী। দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের ওই অভিনেত্রী। ওই অভিযোগ নিয়ে এর আগেই মহিলা কমিশনের দ্বারস্থ হয়ে ছিলেন নির্যাতিতা অভিনেত্রী। তখন মহিলস কমিশনের কাছে চিঠি ক্ষমাও চেয়েছিলেন অরিন্দম শীল। এবার আরজিকর কাণ্ডের আবহের মধ্যে থানায় এফআইআর করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  টলিউডের ডিরেক্টরস গিল্ডও অরিন্দম শীলকে সাসপেন্ড করে।

অভিনেত্রীর অভিযোগ, তাঁর সম্মতি ছাড়াই পরিচালক তাঁকে কোলে বসিয়ে চুমু খেয়েছেন। অন্যদিকে অরিন্দম শীল সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, ‘আইন আইনের পথে চলবে। তার জন্য যা করার করতে হবে। আমি বারবার একটাই কথা বলছি। একটা দৃশ্য অভিনয় করে দেখানোর সময়, আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে তখন বলেননি কেন? তবে যদি অস্বস্তি বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত। পুরো ঘটনাটা অনভিপ্রেত।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *