শুরু মাধ্যমিক ২০২৬: পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা, চালু বিশেষ হেল্পলাইন

আমুদরিয়া নিউজ : শুরু হল মাধ্যমিক ২০২৬। ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। রাজ্যজুড়ে ২৬৮২টি কেন্দ্রে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য কেন্দ্রগুলির বাইরে মোতায়েন রয়েছে পুলিশ, অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম। কলকাতা ও সংলগ্ন এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত বাসও চালু করা হয়েছে।

পরীক্ষার্থীদের সহায়তার জন্য চালু হয়েছে দু’টি হেল্পলাইন নম্বর—
পুলিশ: ৯৪৩২৬১০০৩৯
মধ্যশিক্ষা পর্ষদ: ০৩৩-২৩২১৩৮১৩
অ্যাডমিট কার্ড বা জরুরি নথি ভুলে গেলে পুলিশ সাহায্য করবে বলে জানানো হয়েছে।

এদিকে, BLO ডিউটির কারণে শিক্ষক ঘাটতি নিয়ে এখনও সংশয় রয়েছে। পর্ষদের চিঠির জবাব না মেলায় গার্ড ডিউটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ—আগেভাগে কেন্দ্রের উদ্দেশে বেরোন, প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন এবং দেরি এড়িয়ে চলুন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *