এবার জেলাগুলিতে ২৩ পর্যবেক্ষক পাঠাচ্ছে রাজ্য

আমুদরিয়া নিউজ : রাজ্যে এস আই আর চলছে। তার কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে জেলায় জেলায় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এবার এমন সময়ে জেলাগুলিতে আমাদের পাড়া আমাদের সমাধান সহ নানা উন্নয়নের কাজ খতিয়ে দেখতে রাজ্য সরকার ২৩ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। এর সঙ্গে এস আই আরের সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশনামা অনুসারে বিভিন্ন জেলার দায়িত্বে রয়েছেন-
দার্জিলিং-কালিম্পং জেলা সৌমিত্রমোহন, তিনি ওই এলাকায় ডিএম ছিলেন দীর্ঘদিন।
মালদহে ছোটেন ডি লামা
শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র
দক্ষিণ দিনাজপুরে চৈতালি চক্রবর্তী
কোচবিহারে বিধানচন্দ্র রায়
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সুনীল আগরওয়াল
উত্তর দিনাজপুরে তানভির আফজল
কলকাতা উত্তরে শান্তনু বসু
কলকাতা দক্ষিণে রাজেশ কুমার সিনহা
হুগলিতে অন্তরা আচার্য
হাওড়ায় শরদ কুমার দ্বিবেদী
উত্তর ২৪ পরগনায় পি উলগনাথন
দক্ষিণ ২৪ পরগণায় ওঙ্কার সিং মীনা
পূর্ব বর্ধমানে শুভাঞ্জন দাস
পশ্চিম বর্ধমানে বন্দনা যাদব
মুর্শিদাবাদ- পারভেজ আহমদ সিদ্দিকি
নদীয়ায় পি বি সেলিম
বীরভূমে পূর্ণেন্দুকুমার মাঝি
বাঁকুড়ায় পি মোহন গান্ধী
পুরুলিয়া সঞ্জয় বনসল
ঝাড়গ্রামে কৌশিক ভট্টাচার্য
পশ্চিম মেদিনীপুরে পবন কাদিয়ান
পূর্ব মেদিনীপুরে রজত নন্দা

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *