দু’শো ছিয়াশি দিন মহাকাশে : সুনীতা উইলিয়ামসের অভিজ্ঞতা

আমুদরিয়া নিউজ : দু’শো ছিয়াশি দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকার পর ফিরেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। সম্প্রতি একটি পডকাস্টে তিনি শেয়ার করেছেন মহাকাশের অভিজ্ঞতা—কী খেতেন, কীভাবে দিন কাটাতেন, এবং অজানা দৃষ্টিভঙ্গি। সুনীতা জানান,  প্রচুর উপগ্রহের উপস্থিতি দেখেছি যেখানে যোগাযোগ সম্ভব। পৃথিবী থেকেও সেখানে যোগাযোগ করা যেতে পারে। কক্ষপথে প্রচুর উপগ্রহ ও গ্রহের চারপাশে নানা অজানা বিষয় দেখা গেছে। “খালি চোখে দেখা কঠিন, তবে আমরা দুর্দান্ত ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পেরেছি,” বললেন তিনি। সহযাত্রী ডন পেটিটম্যাট ডমিনিকও ছবি তুলেছিলেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মেঘ ও বজ্রপাত থেকে বেরিয়ে আসা শক্তি এক অদ্ভুত ও অবিস্মরণীয় দৃশ্য ছিল। ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী বলেন, “বিজ্ঞান এই ঘটনাগুলি জানে, কিন্তু বাস্তবে দেখা ও নথিভুক্ত করা কঠিন। এখন আমাদের ক্যামেরার সাহায্যে তা সম্ভব।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *