আমুদরিয়া নিউজ : দুবাইয়ে কাজের খোঁজে গিয়ে কোকেন, মারিজুয়ানা পাচারে জড়িয়ে পড়েছিল সিকিমের তিলক প্রসাদ ভার্মা। ৩৪ বছর বয়সী ভার্মাকে নানা দেশের পুলিশ খুঁজছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল রবিবার সিকিমের পূর্ পেন্ডাম থেকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে কোকেন, মারিজুয়ানা। তিলকপ্রসাদ সিকিমে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় কাজ করত। পরে বেশি টাকা আয়ের জন্য দুবাইয়ে য়ান। সেখানে গিয়ে এই চক্রের যুক্ত হয়ে পড়ে। ইতিমধ্যে নেপাল পুলিশের হাতে ধরা পড়ে জেলও খেটেছে সে।