গাজার ত্রাণশিবিরে উপচে পড়া ভিড়ে হুড়োহুড়ি-বিশৃঙ্খলা, গুলি চালাল ইজরায়েলি সেনা!

আমুদরিয়া নিউজ: গাজ়ার ত্রাণশিবিরে বিশৃঙ্খলা। হুড়োহুড়ি। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইজ়রায়েলি সেনা। মঙ্গলবার রাফায় ক্ষুধার্ত বাসিন্দাদের জন্য খাবার এবং ত্রাণ নিয়ে গিয়েছিল এক অসরকারি সংস্থা। ব্যারিকেড দিয়ে ঘেরা এলাকায় ত্রাণবোঝাই ট্রাক থেকে খাবার বিলির আয়োজন করা হয়েছিল। সেই খাবার নিতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার প্যালেস্টাইনি। তীব্র গরম উপেক্ষা করেও খাবারের আশায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর হঠাৎই তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ব্যারিকেড ভেঙে ত্রাণবোঝাই ট্রাকের দিকে বইতে শুরু করে জনস্রোত। শুরু হয় লুটপাট। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইজ়রায়েলি সেনা। প্রাণ বাঁচাতে আরও হুড়োহুড়ি পড়ে যায় ভিড়ের মধ্যে। ঘটে পদপিষ্টের ঘটনা। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। খাবার ও ত্রাণ লুট হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোরগোল পড়েছে বিশ্ব জুড়ে। নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জও।

 

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *