বিজেপি নেতারা এর পরে জয় বাংলা বলবে, দাবি অভিষেকের

#avishekbanerjee

আমুদরিয়া নিউজ :  বিজেপি নেতাদের স্লোগান ক্রমশ পাল্টাচ্ছে। আগে জয় শ্রীরাম দিয়ে শুরু হতো। এথন জয় মা কালী, জয় মা দূর্গা, জয় রামকৃষ্ণ দেব বলে শুরু হচ্ছে। এই প্রসঙ্গ টেনে দক্ষিণবঙ্গের চাপড়ায় দলের রণসংকল্প সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, বাংলায় সরকারের পরিবর্তন নয়, বিজেপির নেতাদের পরিবর্তন হবে। সেটা যে শুরু হয়ে গিয়েছে সেই ইঙ্গিতও দিলেন তিনি। অভিষেক বললেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন, পালটানো দরকার। পাল্টাবেন আপনারা। যাঁরা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, তাঁরা জয় মা কালী, জয় মা দুর্গা বলছে। ভোটের পরে নরেন্দ্র মোদীকেও জয় বাংলা বলতে হবে। এর পরে অভিষেক বলেন, বিজেপির জল্লাদদের কাছে বাংলা মাথা নত করবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *