আমুদরিয়া নিউজ : নোবেল পুরস্কার কমিটি মত প্রকাশ করেছিল, যে কাউকে নোবেল দেওয়া হলে সা তা অন্য কাউকে দিতে পারবে না। কিন্তু, সেই নীতিগত প্রশ্ন উপেক্ষা করে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে ঢুকে তাঁর পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন। রিটার্ন গিফট হিসেবে তিনি পেয়েছেন, ট্রাম্পের নাম লেখা রয়েছে এমন একটি বহুমূল্য ব্যাগ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যিনি আমেরিকার হাতে বন্দি হয়েছে কিছুদিন আগে, তাঁর কড়া সমালোচক মাচাদো। তিনি গত বছর ভেনেজুয়েলায় বৃহত্তর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। সেই পদক আমেরিকার প্রেসিডেন্টকে দেওয়ায় নানা মহলে বিতর্ক এখন তুঙ্গে