ওবায়দুল কাদেরের বিস্ফোরক অভিযোগ: ‘সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সঙ্গে জুড়তে চাইছেন ইউনূস’

আমুদরিয়া নিউজ: বাংলাদেশে ফের রাজনৈতিক চাঞ্চল্য। আওয়ামি লিগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস নাকি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা দেখিয়েছেন পাকিস্তানের এক সামরিক কর্মকর্তাকে। এক সাক্ষাৎকারে কাদের বলেন, পাকিস্তানের আমলারা নিয়মিত বাংলাদেশে যাতায়াত করছেন এবং বাংলাদেশ–পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁর দাবি, ইউনুস আগেও চিনে গিয়ে উত্তর-পূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং নর্থইস্টে অশান্তি ছড়ানোর ইঙ্গিতও দিয়েছেন।

কাদের আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে বাঁধা। দুই দেশই সংকটে পরস্পরের পাশে থেকেছে। তাঁর অভিযোগ, ইউনূসের সময়েই চট্টগ্রাম হয়ে মায়ানমারে করিডোর তৈরির প্রস্তাব উঠেছিল, যা নিয়ে ব্যাপক জল্পনা হয়েছিল। সাম্প্রতিক কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। সব মিলিয়ে, অঞ্চলজুড়ে নতুন রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এই অভিযোগ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *