চলতি সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ২০২৬-এর উচ্চমাধ্যমিক, দিনক্ষণ ঘোষণা সংসদের

আমুদরিয়া নিউজ: সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। চলবে ২২ তারিখ পর্যন্ত। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। চলবে ১১ টা ১৫ পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০ টায়। শেষ হবে ১০ টা বেজে ৪৫ মিনিটে। ২০২৫ সালেই শেষবারের মতো হয়েছে বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর থেকে চার সেমেস্টারে ভাগ করা হয়েছে পরীক্ষা। ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে পার্ট টু পরীক্ষা।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *