রথের রশিতে টান পড়বে দুপুর আড়াইটেয়, জানালেন মমতা

আমুদরিয়া নিউজ: প্রথমবার দিঘায় অনুষ্ঠিত রথকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক স্থরে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি জানান, শুক্রবার দুপুর আড়াইটের পর রথের চাকা গড়াবে। বিকেল চারটের মধ্যে মাসির বাড়ি পৌঁছবে রথ। মুখ্যমন্ত্রী জানালেন, রথের দিন ভক্তরা জগন্নাথ মন্দিরে ভক্তরা চাইলে ঢুকতে পারবেন। পাথরে গড়া বিগ্রহ মন্দিরের অন্দরেই থাকবে। আর রথে থাকবে নিমকাঠের আসল বিগ্রহ। সকাল ৯ টা থেকে প্রাথমিক পূজার্চনা শুরু হবে। সাড়ে ন’টার মধ্যে প্রশাসনিক কর্তা, মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী চলে আসবেন সেখানে। দুপুর দুটো নাগাদ আরতি শুরু হবে।  রথযাত্রার ভিড়ে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ব্যারিকেডের বন্দোবস্ত করা হচ্ছে রাস্তার দু’ধারে। ব্যারিকেডের অপর দিকে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পারবেন ভক্তরা। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। কাজেই যে কোনও সময় সেই রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *