চিকিৎসক রজতশুভ্রর সঙ্গে দেখা করতে গিয়ে আটক সুকান্ত

আমুদরিয়া নিউজ: চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। রাস্তায় নেমে সেই চিকিৎসক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে, সেই চিকিৎসকেও আটক করা হয়। সুকান্তের অভিযোগ, চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করতে গেলে পুলিশ জানায় তিনি বাড়িতে নেই। অথচ চিকিৎসক নিজেই বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে সুকান্তের সঙ্গে দেখা করেন। এরপরই যখন তাঁরা দু’জনে কথা বলা শুরু করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তুমুল বচসার পর বিজেপি রাজ্য সভাপতি ও চিকিৎসক-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের আটক করে ভবানীপুর থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২৮ মার্চ লন্ডনের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে আরজি করের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন রজতশুভ্র। বিজেপির অভিযোগ, সেই থেকেই প্রশাসনের বিষ দৃষ্টিতে চিকিৎসক রজতশুভ্রকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *