বিয়েবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় একসঙ্গে ৯ জনের প্রাণহানি

আমুদরিয়া নিউজ: বিয়েবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় একসঙ্গে প্রাণহানি হল ন’জনের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজার থানার আদাবনা এলাকায় একটি বিয়েবাড়িতে গাড়ি ভাড়া করে এসেছিলেন ঝাড়খণ্ডের নিমডি থানার তিলাইটাড়ের কয়েক জন। শুক্রবার বাড়ি ফেরার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুর্ঘটনায় ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে দলা পাকিয়ে যান একাধিকজন। চালক-সহ ন’জন ছিলেন গাড়িতে। সকলেরই মৃত্যু হয়। দুর্ঘটনার পর জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টিকে রাস্তার ধারে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *