একদিনের বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে, কোথায়?

আমুদরিয়া নিউজ:  মহিলাদের একদিনের বিশ্বকাপে ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতাতেই মুখোমুখি হবে দু’দল। এবারের বিশ্বকাপে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপরই ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে ভারত পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হচ্ছে। ফলে পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *