বিজ্ঞপ্তি দিয়ে দেশে জনগণনা শুরুর তারিখ ঘোষণা করল কেন্দ্র

আমুদরিয়া নিউজ: সোমবার জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে যে, দেশের জনসংখ্যা গণনা হবে দু’টি পর্যায়ে। ২০২৬ সালের ১ অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। অন্যদিকে, ২০২৭ সালের ১ মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা। এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত গণনাও করা হবে। এবারের জনগণনা পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ-সামাজিক-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। ২০১১-র পর এ দেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারীর জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *