ফের হামলা চালালে তেহরান জ্বলবে, হুমকি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আমুদরিয়া নিউজ: ইরান হামলা না থামালে তাদের রাজধানী তেহরান জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়ে রাখলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। শনিবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে ইজরায়েলের চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির এবং মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়ার সঙ্গে একটি বৈঠক করেন কাটজ। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ  নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে উদ্দেশ্যে করে বলেন, “খামেনেই যদি ইজ়রায়েলি ঘরবাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যান, তা হলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।” শুক্রবার ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। পালটা প্রত্যাঘাত শুরু করে ইরানও। পরে ফের ইরানের উপর আকাশপথে হামলা চালায় ইজরায়েল।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *