বিধায়ককে ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’ দিল তৃণমূল

আমুদরিয়া নিউজ: দলীয় বিধায়ক হুমায়ুন কবিরকে  ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’ দিল তৃণমূল। শুক্রবার বিধানসভার অধিবেশনের ফাঁকে ভরতপুরের বিধায়ককে ডেকে সতর্ক করে চিঠি দিয়েছেন তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায়। হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন, যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে। দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই দলের শৃঙ্খলারক্ষা কমিটির কড়া পদক্ষেপ। সূত্রের খবর, চিঠিতে জানানো হয়েছে, দল অস্বস্তিতে পড়তে পারে এর পর এরকম কোনও কথা বললে হুমায়ুনের বিধায়ক পদ খারিজের ব্যাপারে বিবেচনা করা হবে। চিঠি হাতে পেয়ে হুমায়ুন বলেন,”কেন আমাকেই বারে বারে ওয়ার্নিং দেওয়া হচ্ছে সেটা শোভনদেববাবুকে জিজ্ঞেস করুন। আমি চুনোপুঁটি নেতা, দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে!”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *