আগামী ৩ মাসের জন্য বন্ধ সব বনাঞ্চল

আমুদরিয়া নিউজ :উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা। ১৬ ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের বনাঞ্চল। প্রতিবছর এই সময় বন্ধ করে দেওয়া হয় রাজ্যের ন্যাশনাল পার্ক গুলি। মূলত বন্যপ্রাণীর বংশ বৃদ্ধির সময় এই বর্ষাকাল এবং গাছের অঙ্কুরোদগমেরও সময় পাশাপাশি নদীগুলি জলে ভরে ওঠে যা খুবই বিপদজনক। এই কারণে প্রতিবছরই বনাঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ করে বনদপ্তর। নির্দেশিকা জারি করল বনদপ্তর ।ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান সহ সব উদ্যানগুলিতে ।উল্লেখ্য, জুন-সেপ্টেম্বর, বর্ষাকালজুড়ে প্রাণীদের প্রজননের সময়। তাই দেশের সমস্ত অভয়ারণ্যের কোর এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এনিয়ে সুন্দরবনে টানা তিন বছর এই নির্দেশিকা জারি করা হল। বলা যেতে পারে পর্যটকদের জন্য দুঃসংবাদ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *