আমুদরিয়া নিউজ: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার শুভেন্দু বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে মুখ্যমন্ত্রীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। সেই কারণেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। রাজ্যের শাসকদলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা এ সংক্রান্ত নোটিস জমা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। বুধবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার।
Total Views:
0