হাতবদল হতে চলেছে আরসিবির মালিকানা? জোর চর্চা

আমুদরিয়া নিউজ: সদ্যই আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই শোনা যাচ্ছে মালিকানা বদল হতে পারে বিরাট কোহলিদের দলের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তেমনটাই জানিয়েছে। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। যারা মূলত মদপ্রস্তুতকারক সংস্থা। ভারতে ‘দিয়াজিও’-এর শাখা ‘ইউনাইটেড স্পিরিটস লিমেটেড’ এখন বেঙ্গালুরুর দায়িত্বে। প্রথম আইপিএল খেতাব জয়ের পর আরসিবির ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে বর্তমানে আরসিবি’র বাজারদর প্রায় ২ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকা! যদি মালিকানা বদল হয় তা হলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় কোনও দল কেনার রেকর্ড হবে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *