১,১৫১ দিন ধরে টেস্ট অলরাউন্ডার হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে! নজির জাদেজার

আমুদরিয়া নিউজ: টেস্ট অলরাউন্ডার হিসেবে ১১৫১ দিন ধরে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে থাকার রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ৯ মার্চ ২০২২, প্রথমবার টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে আসেন রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে টপকে এক নম্বরে পৌঁছেছিলেন তিনি। এরপর আর সরানো যায়নি তাঁকে। এই তিন বছরে ২৩টি টেস্টে ১,১৭৫ রান করেছেন জাডেজা। গড় ৩৬.৭২। রয়েছে তিনটি শতরান, তিনটি অর্ধশতরান। বোলিংয়ে এই সময়টায় ২২.৩৪ গড়ে ৯১ উইকেট নিয়েছেন। এর আগে ২০১৭ সালেও টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন জাদেজা। কিন্তু সেবার মাত্র এক সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *