বিক্ষোভ থামাতে এবার লস অ্যাঞ্জেলেসে সেনা নামালেন ট্রাম্প

আমুদরিয়া নিউজ: ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চতুর্থ দিনে পড়ল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, লস অ্যাঞ্জেলসে আরও প্রায় ২ হাজার ন্যাশনাল গার্ড ও প্রায় ৭০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিবাসন নীতি ঘিরে গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলেস শহরকে রণক্ষেত্রের চেহারা নিতে দেখা গিয়েছে। হিংসায় আশ্রয় নিলে ফল ভাল হবে না বলে বিক্ষোভকারীদের আগেই কড়া বার্তা দিয়ে রেখেছে ট্রাম্পের প্রশাসন। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফর্নিয়ার প্রশাসন। তাদের অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এইভাবে রাজ্যের অনুমতি ছাড়া সেনা মোতায়েন আইনবিরুদ্ধ বলেও দাবি করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *