মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন! মেঘালয়ে দম্পতি নিখোঁজ কাণ্ডে নাটকীয় মোড়

আমুদরিয়া নিউজ: মধুচন্দ্রিমায় মেঘালয়ে বেড়াতে দিয়ে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর। এই ঘটনার পর থেকে রাজার স্ত্রী সোনমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করলেন তিনি। স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।  সঙ্গে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয় ১৯ মে। এরপরই মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। ২৩ মে সোহরার একটি হোমস্টেতে শেষবার তাঁদের দু’জনকে দেখা যায়। ১১ দিন পর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। কিন্তু নিখোঁজ ছিলেন তাঁর স্ত্রী সোনম। অবশেষে স্বামীকে খুনের দায়ে গ্রেপ্তার করা হল সোনমকে। ভাড়াটে খুনির মাধ্যমে তিনি রাজাকে খুন করেছেন বলেই পুলিশের অনুমান।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *