এপ্রিল নয়, বাংলাদেশে ভোট হোক ডিসেম্বরেই, দাবি জানাল বিএনপি

আমুদরিয়া নিউজ: ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিন্তু সেই তারিখ মানতে নারাজ বিএনপি। তাদের বক্তব্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসেই নির্বাচনের আয়োজন করা সম্ভব। শনিবার ইদুজ্জোহা উপলক্ষে বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে তিনি জানান, এপ্রিল মাস বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। ওই সময় প্রচণ্ড গরম, ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে। সময়টা রোজার পরপরই। পরীক্ষাও আছে। তাই ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। বিএনপি পরিস্কার জানিয়েছে এর অন্যথায় হলে তারা আন্দোলনের নামবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *