আমুদরিয়া নিউজ: সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন আমেরিকার ২১ বছরের তারকা কোকো গফ। শনিবার মহিলাদের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের গফ ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪-এ হারান সাবালেঙ্কাকে। ফরাসি ওপেনে এই প্রথম চ্যাম্পিয়ন হলেন গফ। এর আগে তাঁর কেরিয়ারের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম ছল ২০২৩ সালের যুক্তরাষ্ট্র ওপেন। সেরিনা উইলিয়ামস ১০ বছর আগে ফরাসি ওপেন জিতেছিলেন। ১০ বছর পর আবার কোনও আমেরিকান খেলোয়াড়ের হাতে উঠল এই ট্রফি।
Total Views:
0