কারাগারের ভেতর থেকেই দক্ষিণ কোরিয়ার কঠিনতম পরীক্ষায় ১১ তরুণ বন্দি

আমুদরিয়া নিউজ: দক্ষিণ কোরিয়ার কুখ্যাত ও অত্যন্ত কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনিউং’-এ এবার কারাগারের ভেতর থেকেই অংশ নিচ্ছে ১১ জন তরুণ বন্দি। আগামী ১৯ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া এই আট ঘণ্টার ম্যারাথন পরীক্ষার জন্য দক্ষিণ-পশ্চিম সিউলের সোল সাউদার্ন কারেকশনাল ইনস্টিটিউশনের ভেতরে অবস্থিত ‘ম্যান্ডেলা বয়েজ স্কুল’-এ তারা দীর্ঘদিন ধরে কঠোর প্রস্তুতি নিয়েছে।
২০২৩ সালের মার্চ মাসে দেশটির বিচার মন্ত্রণালয় ১৭ বছর বা তার কম বয়সে দণ্ডিত কিশোর অপরাধীদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে এই বিশেষ স্কুলটি চালু করে। কারাগারের কড়া নিয়মের মধ্যেও রাত ১০টা পর্যন্ত পড়াশোনা করে এই তরুণরা সাজা শেষ হওয়ার পর সমাজের মূল স্রোতে ফিরে আসার স্বপ্ন দেখছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *