আগামী তিন মাসের জন্য রোজ ১১৪টি বিমান ওঠানামা বন্ধ দিল্লি বিমানবন্দরে!

আমুদরিয়া নিউজ: রানওয়ের কাজের জন্য দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোজ ১১৪টি বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছে,  দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দিল্লি বিমানবন্দর দেশের অন্যতম বড় ও ব্যস্ততম বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে প্রায় ১৪৫০টি বিমান। এই বিমানবন্দরে মোট চারটি রানওয়ে রয়েছে। রানওয়ে ১০/২৮-এর আপগ্রেডেশনের কাজের জন্য এই বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়। জানা যাচ্ছে মোট ২০০টি বিমানের ওপর প্রভাব পড়বে রানওয়ের কাজের। তার মধ্যে ১১৪টি বাতিল এবং বাকি ৮৬টি পিক আওয়ার থেকে নন পিক আওয়ারে রিশিডিউল করা হবে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *