তেজস্বীর কনভয়ে ট্রাকের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন লালুপুত্র

আমুদরিয়া নিউজ: বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের কনভয়ে ট্রাকের ধাক্কা। বরাতজোরে প্রাণে বাঁচলেন লালুপুত্র। শুক্রবার গভীর রাতে বৈশালী জেলায় গরৌলে ২২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।  জানা গিয়েছে দলের কয়েক জন নেতাকে নিয়ে পটনার মধেপুরা থেকে ফিরছিলেন তেজস্বী। চা খাওয়ার জন্য হাইওয়ের ধারে গাড়ি থামিয়েছিলেন। তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে লালুপুত্রের কনভয়ের দু’-তিনটে গাড়িতে ধাক্কা মারে। কয়েক জন নিরাপত্তারক্ষী দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে। তাঁদের মধ্যে তিন জন জখম হয়েছেন। ঘটনার সময় গাড়ি থেকে মাত্র ৫ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন তেজস্বী। যদিও তাঁর আঘাত লাগেনি। তেজস্বী পরে অভিযোগ করেন, এটা নিছক দুর্ঘটনা নয়। তাঁকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *