বিপজ্জনক স্টান্ট! ষাটোর্ধ্ব টম ক্রুজ স্থান পেলেন গিনেস বুকে

আমুদরিয়া নিউজ: অ্যাকশন সিকোয়েন্সে বিপজ্জনক স্টান্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’। এই ছবির শুটিংয়ের সময় ১৬ বার একটি হেলিকপ্টার থেকে জ্বলন্ত প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন ৬২ বছরের অভিনেতা। তাঁর প্যারাশুটে লাগানো ছিল ৫০ পাউন্ডের একটি ক্যামেরা। ওই অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয় দক্ষিণ আফ্রিকার ড্রাকেনসবার্গে। সেই দৃশ্যের ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছেন ক্রুজ। মাঝআকাশে একটি প্যারাশুট খুলে গেলেও সেটিতে আগুন লেগে যায়। আর সেই রুদ্ধশ্বাস অ্যাকশন সিকোয়েন্সই টম ক্রুজের ঝুলিতে এনে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *