চিনে মিলল করোনার নয়া ভ্যারিয়েন্ট! কপালে চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের

আমুদরিয়া নিউজ: কয়েক মাস ধরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে নতুন করে করোনা ছড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতে সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। যদিও এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসের যে প্রজাতিগুলি সংক্রমণ ছড়াচ্ছে সেগুলির মারণক্ষমতা অনেকটা কম বলেই দাবি করেছে ভারতীয় চিকিৎসক মহল। এরই মধ্যে চিনে মিলল মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। নাম এইচকেইউ৫-কোভ-২। বিজ্ঞানীরা জানিয়েছেন, চিনের নয়া ভাইরাসটিতে যে প্যাথোজেন পাওয়া গিয়েছে সেটি মার্স ভাইরাস গোত্রের। এই ভাইরাসে আক্রান্তদের এক-তৃতীয়াংশর মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে। তাই অবিলম্বে সাবধানতা অবলম্বন না করলে ভয়াবহ আকার নিতে পারে করোনার এই নয়া প্রজাতি। হু হু করে ছড়াতে পারে সংক্রমণ। মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ মানুষের। এমনই জানিয়ে সতর্ক করেছেন চিনের বিজ্ঞানীরা।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *