বিক্ষোভের পর ‘সশস্ত্র অস্থিরতার’ অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড

আমুদরিয়া নিউজ: চলতি বছরের জানুয়ারি মাসে দেশজুড়ে হওয়া তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে ৩ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে ‘সশস্র অস্থিরতা’ সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুর এবং আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।

ইরানের মানবাধিকার কর্মীরা দাবি করেছেন যে, বন্দিদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জানুয়ারির সেই বিক্ষোভের পর থেকে ইরানে ভিন্নমতাবলম্বী ও আন্দোলনকারীদের ওপর সরকারের কঠোর দমনপীড়ন এবং ফাঁসির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *