আমুদরিয়া নিউজ: ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তারকা স্পিনার পীযূষ চাওলা। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ৩৫ বছর বয়সী স্পিনার লিখেছেন, “সুন্দর খেলাটাকে এ বার বিদায় জানানোর সময় চলে এসেছে। ক্রিজ় ছেড়ে চলে গেলেও ক্রিকেট সারাজীবন আমার মধ্যে বেঁচে থাকবে।” দেশের হয়ে তিনটি টেস্ট, ২৫টি এক দিনের ম্যাচ এবং সাতটি টি-টোয়েন্টি খেলেছেন পীযূষ। সব মিলিয়ে ৪৩টি উইকেট নিয়েছেন। ২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১-এর এক দিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন চাওলা। তিনি শেষবার দেশের হয়ে খেলেছিলেন ১৩ বছর আগে। এরপর, তিনি প্রচুর আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট খেলেছেন, কিন্তু আর কখনও ভারতীয় জার্সিতে খেলেননি।
Total Views:
0