শেষ ম্যাচ ঘিরে ইডেনে উৎসবের আবহ

আমুদরিয়া নিউজ:কলকাতা নাইট রাইডার্স-এর গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে ইডেন গার্ডেনে। Delhi Capitals-এর বিরুদ্ধে মরণবাঁচন লড়াইয়ের ফাঁকে দর্শকদের জন্য বিশেষ লেজার শোয়ের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে ভারতীয় ও বিশ্ব ক্রিকেটের একাধিক কিংবদন্তিকে, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান, জগমোহন ডালমিয়ার প্রশাসনিক সাফল্য এবং কেকেআরের গৌরবগাঁথা।

লেজার শোয়ের মাধ্যমে ইডেন গার্ডেন্সের ঐতিহ্য, ১৯৮৩ বিশ্বকাপে ভারতের জয়, ১৯৮৭ বিশ্বকাপ ফাইনাল এবং বাংলা ক্রিকেটের উত্থানের নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *