চাঁদের মাটি ছোঁয়ার আগেই আছড়ে পড়ল চন্দ্রযান, অসফল জাপানের মুন মিশন

আমুদরিয়া নিউজ: সফল হলো না জাপানের মুন মিশন। চাঁদের মাটি ছোঁয়ার সময়ে ভেঙে পড়ল জাপানের বেসরকারি সংস্থা আইস্পেসের ‘রেজিলিয়েন্স’ নামক মহাকাশযানটি। ভারতীয় সময়ে বৃহস্পতিবার রাত ১২টা ৪৭ নাগাদ ল্যান্ড হওয়ার কথা ছিল চন্দ্রযানটির। কিন্তু গতিবেগ কমানো যায়নি বলেই অভিযান অসফল হয়। অবতরণের নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পড়ে আইস্পেস-এর তরফে এই অভিযানটিকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়।  সংস্থার তরফে জানানো হয়, চন্দ্রযানটির  ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ফলে মিশনটিকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *