আমুদরিয়া নিউজ: ইদ-উল-আজহা বা বকরি ইদে প্রকাশ্য স্থানে উট এবং গোরু জবাই করা যাবে না। একমাত্র বৈধ কসাইখানাতেই জবাই করা যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সমাজ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র প্রাণি সম্পদ বিকাশ দফতরের এই সংক্রান্ত নোটিসটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Total Views:
0