‘বিপজ্জনক ছত্রাক’ পাচারের অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার ২ চিনা গবেষক!

আমুদরিয়া নিউজ: প্যাকেটে করে বিপজ্জনক ছত্রাক পাচারের অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার দুই চিনা গবেষক। ধৃতরা হলেন জুন ইয়ং লিউ ও ইউনকুইং জিয়ান। এফবিআই প্রধান কাশ প্যাটেল নিজেই মঙ্গলবার এ খবর জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লেখেন, একটি বিপজ্জনক বায়ো-প্যাথোজেন (ছত্রাক) আমেরিকায় পাচার করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ছত্রাকটির নাম ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম৷ এটি মূলত চাষ-আবাদের ক্ষেত্রে ‘জৈব-সন্ত্রাস’ ছড়ানোর কাজে লাগানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্যাটেল। তিনি আরও লিখেছেন, এই ফাঙ্গাস ফসলের জন্য মারত্মক। এই ফাঙ্গাস ‘হেড ব্লাইট’ নামে একটি রোগ ডেকে আনে ফসলে। যা ধান,গম, বার্লি, ভুট্টার মতো ফসলের ক্ষতি করে দেয়। এই ছত্রাককে ‘কৃষি সন্ত্রাস’র এজেন্ট বলে উল্লেখ করেছেন কাশ প্যাটেল।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *