অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে সক্ষম ব্যাকটেরিয়া আবিষ্কার

আমুদিরায় নিউজ : আমেরিকার রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। এরা অক্সিজেন গ্রহণ করার পরিবর্তে বিদ্যুৎ নিঃসরণ করে বাঁচতে পারে। এই ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে ইলেকট্রন ছেড়ে দিয়ে শক্তি উৎপাদন করে। ফলে তাদের পরিবেশে টিকে থাকতে আর অক্সিজেন লাগে না। এই আবিষ্কার পরিচ্ছন্ন শক্তি উৎপাদন, বায়োটেকনোলজি এবং পরিবেশ পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। গবেষণায় দেখা গেছে, এই ব্যাকটেরিয়া কোনও কৃত্রিম সাহায্য ছাড়া প্রাকৃতিকভাবেই বিদ্যুৎ তৈরিতে সক্ষম। এই গবেষণা ভবিষ্যতে টেকসই সেন্সর ও শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *