বাড়ছে আন্দোলনের ঝাঁজ, শুক্রবার কলকাতায় অর্ধনগ্ন মিছিল ‘যোগ্য’ চাকরিহারাদের

আমুদরিয়া নিউজ: গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল হয়েছে। প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ করতে হবে সবরকম প্রক্রিয়া মেনে। ফলে আবারও পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। এদিকে ‘যোগ্য’ শিক্ষকরা ফের পরীক্ষা দিতে নারাজ। দ্বিতীয় বার কেন পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্ন তুলে শুক্রবার শিয়ালদহ থেকে অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল বলেন, “আজ সরকারি দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের মতো যোগ্য চাকরিহারাদের নগ্ন করে ছেড়ে দিয়েছে । সেজন্যই এই অর্ধনগ্ন মিছিল ।” এরপরেও যদি কোনও উত্তর না আসে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *