‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’-এর সঙ্গে টক্কর দিতে পুজোয় আসছে ‘দেবী চৌধুরাণী’!

আমুদরিয়া নিউজ: এবারের পুজোয় প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে, মে মাসের শুরুতে তেমনই শোনা যাচ্ছিল। তবে সোমবার বড় আপডেট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে লিখেছেন, “দেবীপক্ষেই দেবীর আগমন। এই পুজোয় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।” আর সেখান থেকেই বোঝা যাচ্ছে চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরাণী’। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ। এদিকে পুজোয় ছবিমুক্তির তালিকায় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’, দেবের ‘রঘু ডাকাত’ ছিলই। এবার টক্কর দিতে সেই তালিকায় যোগ হল প্রসেনজিতের ‘দেবী চৌধুরাণী’! তিনটি বিগ বাজেটের বিগ সিনেমায় এবার পুজো যে জমজমাট হবে তা বলাই যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *