আমুদরিয়া নিউজ : দিঘার মেরিন ঘাটে ২৪ মে এক ২২ বছর বয়সী মহিলা পর্যটক প্রায় তলিয়ে যেতে বসেছিলেন সমুদ্রে। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও, ওই মহিলা কোমর জল পর্যন্ত সমুদ্রে নেমে পড়েন। তারপর একটি বিশাল ঢেউয়ের ধাক্কায় গভীর জলে ভেসে যান। তিনি তলিয়ে যেতে থাকলে, নুলিয়া রতন দাশ ও তাঁর সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েন সমুদ্রে। এরপর তাঁরাই তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাঁকে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর তিনি জানান, তাঁর সঙ্গে টাকা-পয়সা কিছুই নেই। যাদের সঙ্গে এসেছিলেন, তাঁদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনাটি আত্মহত্যার চেষ্টা না দুর্ঘটনা, তা তদন্ত করছে।
Total Views:
0